ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি রং করতেই নিথর হলেন দুই শ্রমিক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ২১ ডিসেম্বর ২০২২
বাড়ি রং করতেই নিথর হলেন দুই শ্রমিক
ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় একটি বাড়ি রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন- উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝি বাড়ি এলাকার আরশাদ আলীর ছেলে মো. মনির ও ইকরাশি খ্রিস্টানপাড়া এলাকার মো. আসলামের ছেলে সানি।  

স্থানীয়রা জানায়, উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় মো. মুছা আব্দুল্লাহর বাড়ির ২য় তলায় রংয়ের কাজ করছিলেন মনির ও সানি। এ সময় বাড়ির পাশ দিয়ে যাওয়া তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। এ সময় দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল হাদী বলেন, ওই বাড়ির সীমানা ঘেঁষে যেহেতু বিদ্যুতের খুঁটি এবং ৩৩ হাজার ভোল্টের মেইন লাইন গেছে। বাড়ির মালিক ও শ্রমিকদের অনেক বেশি সর্তক হওয়া উচিত ছিল।

দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!