মঙ্গলবার সকালে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- একই গ্রামের আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন এবং মেয়ে আলেছা খাতুন। মৃত আলেছা খাতুন হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী।
জানা যায়, আলেছা ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। মেয়েকে বাঁচাতে গিয়ে মা জাহনারা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা জাহনারা খাতুন ও আলেছা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ দুইটি উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।