[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় বিপন্ন প্রজাতির মেছোবাঘ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরা তালা উপজেলায় একটি বিপন্ন প্রজাতির মেছোবাঘ উদ্ধার করেছেন বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যরা।
বুধবার বিকেলে সাতক্ষীরার তালার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিণী গ্রামের মোড়লপাড়া এলাকা থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়। এর আগে, মেছোবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তালা উপজেলা বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যরা মেছোবাঘটি উদ্ধার করেন।
তালা উপজেলা বন কর্মকর্তা ইউনুস আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যদের সঙ্গে নিয়ে মেছোবাঘটি উদ্ধার করা হয়েছে। পরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের নির্দেশনায় মেছোবাঘটিকে অবমুক্ত করা হয়েছে।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- ওয়াইল্ডলাইফ মিশনের সদস্য সেলিম শেখ, জুলফিকার রায়হান, রাশেদ বিশ্বাস, ইউনুস আলী প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!