ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিপন্ন প্রজাতির এক ঢাই মাছ ১৭ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ২৫ আগস্ট ২০২২
বিপন্ন প্রজাতির এক ঢাই মাছ ১৭ হাজারে বিক্রি
ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে জেলের জালে বিপন্ন প্রজাতির একটি ঢাই মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দের চর মজলিশপুর এলাকায় পাবনার আমিনপুর থানার ঢালারচর গ্রামের জেলে রতন সরকার মাছটি ধরেন। মাছটির ওজন পাঁচ কেজি। 

দুপুরে স্থানীয় কেসমত মোল্লার মৎস্য আড়তে মাছটি তোলা হলে তিন হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

পরে মাছটি তিনি ১৭ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

Advertisement

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ঢাই মাছ দেশীয় বিপন্ন প্রজাতির মাছ। কোথাও কোথাও এটা শিলং নামেও পরিচিত। দেখতে আকর্ষণীয় ও পুষ্টিগুণে অনন্য হওয়ায় দাম অনেক বেশি। এক সময় পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন নদীতে এ মাছ অনেক দেখা যেত।

কিন্তু এখন সচরাচর এ মাছ নদীতে পাওয়া যায় না। এর ওজন ৫/৭ কেজি পর্যন্তই হয়ে থাকে। নদী দূষণের ফলে বর্তমানে ঢাই মাছ হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জন্য ঢাই মাছ ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!