ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঁপছে নওগাঁ, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪  

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ২৩ ডিসেম্বর ২০২২
কাঁপছে নওগাঁ, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪  
ফাইল ছবি

দিনের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁবাসীরা। ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। সূর্যের দেখা পাওয়া যায় না দিনের অনেকটা সময়। চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

শুক্রবার সকাল ৯টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ চলছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এই শৈত্যপ্রবাহ আরো বেশকিছু দিন থাকতে পারে। আরো নিচে নামতে পারে তাপমাত্রা।

Advertisement

তিনি বলেন, শীতের তীব্রতা বেড়েছে। তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!