ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৩, ১৭ ডিসেম্বর ২০২২
দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ফাইল ফটো

দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এসব এলাকায় ভোরে কুয়াশা ও রাতে শীত পড়ছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর বলছে, আজ রাজশাহীতে ১০.০, যশোরে ১০.২, সাতক্ষীরায় ১০.৫, ঈশ্বরদীতে ১০.৭, বদলগাছীতে, তেঁতুলিয়ায় ১০.৯, ১১.৭, রাজারহাটে ১১.৮, তাড়াশে ১২.২, খেপুপাড়ায় ১২.৩, খুলনায় ১২.৫, দিনাজপুরে ১২.৬, ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

Advertisement

এ ছাড়া গতকাল (শুক্রবার, ১৬ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও সীতাকুণ্ডে ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিনদিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!