শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সালথায়। সাহিদ উপজেলার মাঝারদিয়া ইউপির পোড়াগদী গ্রামের মৃত আব্দুর সোবহান শেখের ছেলে।
জানা গেছে, সাহিদ শেখ ঢাকায় ভ্যান চালাতেন। বাড়িতে দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে থাকতেন স্ত্রী। সাহিদ মাদকাসক্ত ছিলেন ও জুয়া খেলতেন। বাড়িতে ঠিকমত আসতেন না। মাঝে মাঝে এসে বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলে নিয়ে আবার ঢাকা চলে যেতেন। এতে তিনি অনেক টাকার দেনা হয়ে যায়। এদিকে স্ত্রী পরকীয়ায় আসক্ত বলে সন্দেহ শুরু করেন সাহিদ। শুক্রবার বিকেলে ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়ি এসে স্ত্রীকে মারধরের চেষ্টা করলে ভয়ে সন্তানদের নিয়ে তার বাবার বাড়িতে চলে যান। এই সুযোগে সাহিদ গলায় স্ত্রীর শাড়ি পেঁচিয়ে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে পরিবারের অন্য সদস্যরা সাহিদের সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর গিয়ে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে।
.png)
সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, ঋণের চাপে ও স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ার কারণে সাহিদ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।