ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ২৪ ডিসেম্বর ২০২২
বগুড়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

বগুড়ায় ছুরিকাঘাতে মতিউর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদরের নিশিন্দারা এনার্জি পাম্প এলাকায় ছুরিকাঘাতের শিকার হন তিনি। 

নিহত যুবক মতিউর সদরের শেখেরকোলা ইউনিয়নের কালিবালা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। সদরের গোদারপাড়ায় অবস্থিত বিজি ল্যাবরেটরিজ নামের এক ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন মতিউর। 

ছুরিকাঘাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুজন মিয়া।

Advertisement

তিনি বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন মতিউর। পথে নিশিন্দারা এলাকায় ছুরিকাঘাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। 

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, সকাল পৌনে ১০টার দিকে মতিউরকে শজিমেক হাসপাতালে নেয় স্থানীয়রা। ওই সময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা সুজন মিয়া বলেন, এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। কারা তাকে ছুরিকাঘাত করেছেন এ বিষয়েও আমরা কিছু জানতে পারিনি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!