ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঞ্চের সিটে বসা নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ১৪ ডিসেম্বর ২০২২
লঞ্চের সিটে বসা নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা
ফাইল ছবি

লঞ্চের সিটে বসা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে সুমন গাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে চাঁদপুর নৌ-পুলিশ।

নিহত সুমন গাজী (৩৫) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার ইউসুফ আলী গাজীর ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

চাঁদপুর নৌ থানার ওসি কামরুজ্জামান জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার তরী লঞ্চের যাত্রী সুমন গাজীর সঙ্গে সিটে বসাকে কেন্দ্র করে অপর যাত্রী মামুনের বাগবিতণ্ডা হয়। এ সময় বাবু তার সহযোগীদের মুঠোফোনে চাঁদপুর লঞ্চঘাটে উপস্থিত থাকতে বলেন। এ সময় সুমন গাজী লঞ্চ থেকে নামলে বাবু ও তার সহযোগীরা তার ওপর হামলা ও ছুরিকাঘাত করেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে এবং আহত সুমনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়।

Advertisement

ওসি আরো জানান, সুমনের পেটের ডান পাশে গুরুতর জখম হয়। তাছাড়া তার পিঠের নিচসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। সুমন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে ভোরে অবস্থার অবনতি হয়। পরে তাকে আবার হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে আরো তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!