ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের সঙ্গে ঝগড়া, স্বামীর বাড়িতে আড়ায় ঝুললেন মেয়ে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ২৪ ডিসেম্বর ২০২২
মায়ের সঙ্গে ঝগড়া, স্বামীর বাড়িতে আড়ায় ঝুললেন মেয়ে
ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে মায়ের সঙ্গে অভিমানে ঘরের আড়ায় ফাঁস দিয়ে জান্নাতুল ফেরদাউস নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের দানু পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী জান্নাতুল একই বাড়ির মো. জিয়াউল হকের স্ত্রী। 

স্বজনদের বরাত দিয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সকালে টাকা-স্বর্ণালংকার নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় জান্নাতুলের। এর জেরে অভিমানে স্বামীর বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওসি বলেন, স্থানীয়দের খবরে দুপুরে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!