শনিবার দুপুরে বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের শীতলাই-কবিরাজহাট গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। মৃত সাবিব হোসেন উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে। সাবিব হোসেন শীতলাই আলিম মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, সাবিব হোসেন দুপুরে বাড়ির পাশে শীতলাই-কবিরাজহাট গ্রামীণ সড়কে রাস্তার পাশে গাছে ডাল কাটতে ওঠে। সাবিব এ সময় রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। সাবিব হোসেনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।