ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পলাশে ‘আলোর দিশারী’ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ২৪ ডিসেম্বর ২০২২
পলাশে ‘আলোর দিশারী’ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশে পারুলিয়া উচ্চ বিদ্যালয়ে আলোর দিশারী গ্রন্থাগারের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলার বিভিন্ন স্কুলের ১৭৮ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ আলোর দিশারী বৃত্তি পরীক্ষা। 

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। ইংরেজি, বাংলা, গণিতসহ পাঁচটি বিষয়ে ২০ নম্বর করে ছিল মোট ১০০ নম্বরের পরীক্ষা। যেখানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর চতুর্থ শ্রেণি থেকে ১২২ জন এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোর সপ্তম শ্রেণি থেকে ৫৬ জনসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭৮ জন।

সংগঠনের সহ-সভাপতি প্রফেসর মোজাম্মেল হক মৃধা বলেন, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের আরো দক্ষ করে গড়ে তুলতে আমাদের এ উদ্যোগ। আগামীদিনে জেলাজুড়ে আমাদের এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংগঠনের সভাপতি শামীম মাস্টার বলেন, শুধু বৃত্তি পরীক্ষা নয়। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজনও করে থাকি। আলোকিত সমাজ গড়তে আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!