গ্রেফতারকৃতরা হলেন- অগ্নি কোম্পানির মালিক ও প্রতারক চক্রের মূলহোতা অভয়নগরের সৈয়দ তানভীর আহম্মেদ, খুলনার দিঘলিয়ার মো. সাহাবুদ্দিন, ঝালকাঠির রাজাপুরের মো. সোহেল, মোল্লারহাটের হাড়িদাহের মো. রেজাউল করিম, সাতক্ষীরা শ্যামনগর জাদরপুরের মো. জাহিনুর ইসলাম, খুলনা নগরীর বয়রার মো. জহিরুল ইসলাম এবং ঝালকাঠির রাজাপুরের নাহিদ জাহান জুই।
রোববার দুপুরে র্যাব-৬ এর সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মো. সারোয়ার হোসেন। তিনি জানান, গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ জানতে পারে খুলনা মহানগরীতে একটি প্রতারক চক্র ফেসবুকে চাকরি দেওয়ার চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া প্রতারক চক্রটি বেশ কিছু তরুণ-তরুণীকে তাদের অফিসে আটকিয়ে রেখে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করছে। গত শনিবার রাত ৮টার দিকে র্যাব-৬ খুলনার একটি দল খুলনার সোনাডাঙ্গা হাফিজনগর এলাকায় এন এইচ টাওয়ারের ছয় তলায় অবস্থিত অগ্নি কোম্পানি লিমিটেডের অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতারক চক্রের মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করা হয়।
.png)
একইসঙ্গে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। ভুক্তভোগীদের দেওয়া তথ্য এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রটি তরুণ-তরুণীদের চাকরি দেওয়ার নামে তাদেরকে অফিসে ডেকে বিভিন্ন ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করতো। এছাড়া তাদেরকে আরো তরুণ-তরুণীকে ফাঁদে ফেলানোর জন্য কাজ করতে বাধ্য করতো। আসামিদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ, ৪০টি ভর্তি ফরম, ৪৫টি অঙ্গিকার নামা, ১টি সিসি ক্যামেরার ডিভাইস, ৪টি রেজিস্টার, ৫৪ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।