ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ২৫ ডিসেম্বর ২০২২
দিনাজপুরে ট্রাকচাপায় পথচারী নিহত
প্রতীকী ছবি

দিনাজপুরে সদর উপজেলায় ট্রাকচাপায় সঞ্জলী মূর্মূ নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার সকালে দিনাজপুর সদরের ফার্মের হাট এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জলী মূর্মূ দিনাজপুরের কাহারোল উপজেলার সাইনগর এলাকার হপনা মূর্মূরের স্ত্রী।

জানা যায়, ট্রাকটি সকালে কুয়াশার মধ্যে ঐ মহাসড়ক দিয়ে দশমাইলের দিকে যাচ্ছিল। এ সময় ফার্মের হাট এলাকায় পথচারী সঞ্জলী মূর্মূ নামে এক বৃদ্ধাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। আয়ে ঘটনাস্থলেই সঞ্জলী মূর্মূ নিহত হন। এছাড়া ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

দশমাইল হাইওয়ে থানার ওসি রেজাউল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!