জানা যায় শনিবার বিকেলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল উপজেলার মাধবপুর ইউপির লংগুরপার গ্রামের ব্যবসায়ী লোকমান মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার বিকালে কমলগঞ্জ - শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হলে প্রথমে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
.png)
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি উদ্ধার করেছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে লঙ্গুরপাড় হাফিজিয়া মাদরাসা সংলগ্ন মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।