ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ২৫ ডিসেম্বর ২০২২
ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত স্বাধীন মিয়া ঐ এলাকার মো. সালমান শাহর ছেলে। স্বাধীন মিয়া পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে গাছতলাঘাট এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার দেওয়ালে রঙের কাজ করছিলেন স্বাধীন মিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

ভৈরব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!