মৃতরা হলেন- উপজেলার গচ্ছাবিল শাহানগর এলাকার সৈয়দ মো. ওমর ফারুকের স্ত্রী কুলসুম বেগম এবং মেয়ে ইশরাত জাহান কলি।
জানা যায়, কুলসুম বেগম এবং তার মেয়ে ইশরাত জাহান কলি বাড়ির পাশে গরু আনতে যান। এ সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টানা তার ও সাইড লাইনের তারের সঙ্গে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। কুলসুম বেগম এবং ইশরাতকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহানূর আলম জানান, বৈদ্যুতিক খুঁটি থেকে টানা সাইড লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।