[ দেশজুড়ে ]
ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
ফাইল ছবি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পেচারআটা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে রাফিজুল ইসলাম নামে ১৮ বছর বয়সী এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাফিজুল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের নেওয়াজ আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক জানান, বিকেলে পেচারআটা বাজারে রাজমিস্ত্রির কাজ করছিলেন রাফিজুল। এ সময় বিদ্যুতের নিউটাল তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!