[ রাজধানী ]
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় বিদ্যুতের লাইনের ওপরে থাকা গাছ কাটার সময় সানি (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিপিডিসির সহকারী প্রকৌশলী মুক্তাদির বলেন, তেজগাঁও থানার তেজতুরী পাড়া এলাকায় বিদ্যুৎ লাইনের ওপরে থাকা গাছ কাটার সময় হঠাৎ অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার মৃত্যু হয়।
.png)
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিদ্যুৎস্পৃষ্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!