ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ২৫ নভেম্বর ২০২২
গোপালগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খালিদ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার বিকালে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খালিদ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নতুনচর গ্রামের বাবুল ফকিরের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর খালিদ ফকির ও তার সঙ্গীরা অটোরিকশা ভাড়া নেয়ার কথা বলে সদর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের নজরুল মোল্যার ছেলে জাহিদুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেন। পরে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে যান। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে খালিদ, রাজ্জাক, হাসান, দিপুল ও ফসিয়ারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

Advertisement

চাঞ্চল্যকর এ হত্যা মামলার সাক্ষ্য-প্রমাণের উপর ভিত্তি করে বিচারিক কার্যক্রম শেষে গোপালগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত আসামি খালিদ ফকিরসহ পাঁচ আসামিকে গত বছরের ২৫ নভেম্বর মৃত্যুদণ্ড প্রদান করেন। আসামিরা রায় ঘোষণার সময় থেকে পলাতক ছিলেন।

পরিদর্শক শীতল চন্দ্র পাল আরো জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত হয়। পরে গোপালগঞ্জ সদর থানার এসআই রাসেল আহমেদ এবং আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!