ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫, ২৬ ডিসেম্বর ২০২২
ময়মনসিংহে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ফটো

ময়মনসিংহ এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে আড়াই ঘণ্টা পর ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে বগিটি উদ্ধার করা হয়। এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১৭ ডিসেম্বর বলাশপুর এলাকায় একই ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল।

Advertisement

এ বিষয়ে ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার জানান, এ নিয়ে এক বছরে চারবার ঐ ট্রেনের একই বগি লাইনচ্যুত হলো। এতে বগির সমস্যা বলে স্পষ্ট হয়েছে। ট্রেনটি মেরামত করতে চট্টগ্রামে কারখানায় নেয়া হচ্ছিল। বগিটি লাইনচ্যুত হওয়ায় কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। উদ্ধারের পর বগিটি ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে যাওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!