রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎপাড়া এলাকার রবিনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র-গুলি ফেলে পালিয়ে যান রবিন ও তার সহযোগীরা। পরে ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
.png)
তিনি বলেন, রবিন ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে কালুখালী থানায় একটি মামলা হয়েছে। এছাড়া রবিনের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।