[ দেশজুড়ে ]
দিনাজপুরে তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি
ফাইল ছবি
দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ। তবে ঘনকুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। এর আগে সোমবার তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা আসাদুজ্জামান।
তিনি জানান, সকাল ৯টার দিকে দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন বাতাসের আদ্রতা ছিলো ৯২ শতাংশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!