ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০ ডিগ্রি 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ২৪ ডিসেম্বর ২০২২
নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০ ডিগ্রি 
ফাইল ছবি

দিনের শুরু থেকে নওগাঁয় ঘন কুয়াশায় ঢেকে আছে। জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কয়েকদিন থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে চলছে নওগাঁয়। আজও দিনের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছেন নওগাঁবাসী।

শনিবার সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দিনের বেলায়ও হেডলাইটের আলোয় চলছে যানবাহন।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, মৃদু শৈত্যপ্রবাহ চলছে নওগাঁয়। ঘুন কুয়াশায় ঢেকে আছে চারদিকে। এই মৃদু শৈত্যপ্রবাহ আরো বেশ কিছু দিন থাকতে পারে। তাপমাত্রা আরো নিচে নামার সম্ভাবনা রয়েছে। তীব্র কুয়াশা আর শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!