ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়, চলছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪০, ২৩ ডিসেম্বর ২০২২
দেশে সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়, চলছে শৈত্যপ্রবাহ
ফাইল ছবি

নওগাঁ জেলা আজ ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে। জেলাজুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এই মৃদু শৈত্যপ্রবাহ আরো বেশ কিছু দিন থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে নওগাঁ আবহাওয়া অধিদফতর। 

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ  চলছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিকে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। তাপমাত্রা আরো নিচে নামার সম্ভাবনাও রয়েছে।

Advertisement

এদিকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় জন জীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনের বেলায়ও হেডলাইটের আলোয় চলছে যানবাহন।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। একই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!