[ দেশজুড়ে ]
আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘিতে নেশা জাতীয় মাদকদ্রব্য ৩০ ট্যাপেন্টাডলসহ রেজাউল করিম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে সান্তাহার কলসা সোনারপাড়া গ্রামের রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রেজাউল করিম উপজেলার কলসা কোচকুড়ি গ্রামের আফসার মন্ডলের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
.png)
পুলিশ জানায়, গত সোমবার রাত ৯টায় সান্তাহার কলসা সোনারপাড়া গ্রামের মাঠের উত্তর পাশে পাকা রাস্তার ওপর নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে থানার এসআই আওয়াল কাফি ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!