ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পদ্মায় ঘন কুয়াশা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৮, ২৯ ডিসেম্বর ২০২২
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ 
ছবি: সংগৃহীত

মাঝ পদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।  

বুধবার মধ্য রাত পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মধ্যরাত পৌনে ২টার সময় পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। সেই কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়।

Advertisement

তিনি আরো বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় এনায়েত পুরি নামে একটি রো রো ফেরি আটকে আছে। নদীতে কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে এবং নদী পথ পারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!