শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে দিনাজপুরের র্যাব-১৩ জানায় গ্রেফতারকৃত আসামিকে দিনাজপুরের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, র্যাব-১৩, দিনাজপুরের একটি দল গত ২৮ ডিসেম্বর চিরিরবন্দর উপজেলার সাতনালা সাকিনস্থ অ্যাম্বিশন রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পুকুরে প্রাপ্ত অজ্ঞাতনামা লাশ সংক্রান্ত হত্যা মামলার একজন অন্যতম আসামি চিরিরবন্দরের ফকিরপাড়া এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর চিরিরবন্দর থানাধীন ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের অন্যতম আসামি চিরিরবন্দরের রানীপুরকে (ভন্ডপাড়া) গ্রেফতার করে।
.png)
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি এ হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তাকে দিনাজপুরের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।