[ দেশজুড়ে ]
ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম এবং এসআই প্রতাপ কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোলাপ নগর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় শামসুল হকের ছেলে শিহাব, জিয়ারুল হকের ছেলে কল্লোলকে গ্রেফতার করে পুলিশ।
ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি দুইজনই আদালতের রায়ে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!