ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় ফেনসিডিলসহ গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ৩০ ডিসেম্বর ২০২২
গাইবান্ধায় ফেনসিডিলসহ গ্রেফতার ২
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক হাজার ৪৮ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার কামাল হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা গ্রামের ইমরান আলী এবং একই গ্রামের রবিউল ইসলাম।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি মালবাহী পিকআপ থেকে এক হাজার ৪৮ ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া ঐ গাড়িতে থাকা ইমরান ও রবিউল নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!