জানা গেছে, শুক্রবার বিকেলে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠেন আয়নাল মিয়া। এ সময় গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাকিনা ইউপির গোপালরায় ইউপি সদস্য আতাউজ্জামান রঞ্জ। তিনি বলেন, হাসপাতাল থেকে রাতেই আয়নালের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
.png)
কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ আয়নালের মৃত্যুর বিষয়টি শুনেছি।