ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ২০ অক্টোবর ২০২২
গাছ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
ফাইল ছবি

নওগাঁর মান্দায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম কবেজ উদ্দিন সরদার (৪৮)। তিনি উপজেলার কাঁশোপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি গাছকাটা শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, ফকিরপাড়া গ্রামের আনিছুর রহমান শাহের একটি শিমুল গাছ কিনে নেন একই এলাকার ব্যবসায়ী ছলিম উদ্দিন। বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী ছলিম উদ্দিন কয়েকজন শ্রমিক দিয়ে শিমুল গাছটি কেটে নিচ্ছিলেন। এরমধ্যে কবেজ উদ্দিন গাছে উঠে ডালপালা কাটতে গিয়ে অসাবধানবশত পড়ে গিয়ে গুরুতর জখম হন।

Advertisement

গাছকাটা শ্রমিক দেলোয়ার হোসেন দেলু বলেন, আহত কবেজ উদ্দিনকে উদ্ধার করে মাইক্রোবাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!