[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে বিশাল আকৃতির গাঁজার গাছসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিশাল আকৃতির একটি গাঁজার গাছসহ আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বসতবাড়িতে রোপণকৃত গাঁজার গাছটির উচ্চতা ১৫ ফুট। এতে ৩১ কেজি গাঁজা রয়েছে। এ সময় আরো ২৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চর কাজাইকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রৌমরী থানার ওসি রুপ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বসতবাড়ির আঙিনা থেকে ১৫ ফুট উচ্চতার গাঁজার গাছে থাকা ৩১ কেজি গাঁজা ও ২৫০ গ্রাম শুকনা গাঁজাসহ আবুল কালাম আজাদকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!