শুক্রবার সকাল ৯টার দিকে আদমদীঘি উপজেলার হবির মোড় এলাকায় বাসে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল নওগাঁ সদর উপজেলার চকবারিয়া গ্রামের বাবুল সরদারের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নওগাঁ মহাসড়কের আদমদীঘির হবির মোড় নামক স্থানে পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় নওগাঁগামী চাঁদনী ট্রাভেলস নামক যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে রাসেলকে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। দুপুরে গ্রেফতারকৃত রাসেলকে আদালতে পাঠানো হয়েছে।
.png)