আটক মো. হাবিবুর রহমান (২৫) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মধ্যম ভবানীপুর রাবারগেট এলাকার হালিম মিয়ার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জেঠুয়ামুড়া বাগানবাড়ি এলাকার আ. করিম মিয়ার ছেলে মো. লিটন মিয়া (৩৫)।
শনিবার দুপুর ১২টার দিকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বড় হরনপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইজিবাইকসহ তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত ইজিবাইক তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।