ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাসে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন তারা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৮ ডিসেম্বর ২০২২
মাইক্রোবাসে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন তারা
গাঁজাসহ আটক তিনজন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাইক্রোবাসে ৪২ কেজি গাঁজা নিয়ে যাওয়ার পথে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ফুলবাড়ী-নাগেশ্বরী সংযোগ সড়কের উপজেলার আমতলা বাজারের জকারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফুলবাড়ীর কুরুষা ফেরুষা জায়গীরটারী গ্রামের আবুল হোসেনের ছেলে ৩৫ বছর বয়সী তৌহিদুল ইসলাম, তালুক শিমুলবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে ২৪ বছরের সাদ্দাম হোসেন ও রংপুরের তাজহাট এলাকার আলম বাদশার ছেলে ২৫ বছরের নাজমুল ইসলাম মনি।

Advertisement

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ বলেন, মাইক্রোবাসে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন তিন মাদক ব্যবসায়ী- এমন সংবাদে উপজেলার আমতলা বাজারের জকারহাট এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!