ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে ১৬ কেজি গাঁজাসহ আটক ৩

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ৬ ডিসেম্বর ২০২২
শরীয়তপুরে ১৬ কেজি গাঁজাসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুর তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এ তথ্য নিশ্চিত করে। এর আগে, সোমবার রাতে শরীয়তপুরের সখিপুর থানাধীন বালার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার আফজাল সরদারের ছেলে মো. আক্তার সরদার, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আশরাফ মীরের ছেলে মো. সাকিব মীর এবং খুলনা সদর উপজেলার হানিফ হাওরাদারের ছেলে মো. বিল্লাল হোসেন।

র‍্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি দল সোমবার রাতে শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন বালার বাজার এলাকা থেকে মো. আক্তার সরদার, মো. সাকিব মীর এবং মো. বিল্লাল হোসেনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত চারটি মোবাইল, ছয়টি সিমকার্ড এবং মাদক বিক্রির নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। শরীয়তপুরের সখিপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে আটককৃত আসামিদের মাদারীপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!