[ দেশজুড়ে ]
চাঁদপুরে ট্রেন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেন থেকে ১০ কেজি গাঁজাসহ কামাল আখন্দ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কামালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাত সাড়ে ১০টায় চাঁদপুর রেলওয়ে প্ল্যাটফর্মে অবস্থান করা মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী কামাল আখন্দ পটুয়াখালী জেলার বাউফল থানার রাজনগর গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রেনের ভেতরে থাকা একটি কার্টুন থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া কার্টুনের মালিক মাদক ব্যবসায়ী কামালকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্ল্যাহ বাহার জানান, মামলা দায়েরের পর গ্রেফতারকৃত কামালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!