[ দেশজুড়ে ]
কসবায় ৩৪ কেজি গাঁজাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৩৪ কেজি গাঁজাসহ মো. মাসুম নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বায়েক ইউপির বেলতলী এলাকা থেকে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. মাসুম একই এলাকার আব্দুস সামাদের ছেলে।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার বায়েক ইউপির বেলতলী এলাকার মো. মাসুম মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার বসত ঘর তল্লাশি করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!