ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ৩১ ডিসেম্বর ২০২২
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুজায়েল আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফুজায়েল আহমদ একই গ্রামের সৈয়দ আলীর ছেলে।

জানা যায়, ফুজায়েল আহমদ বিকেলে গোসলের জন্য বৈদ্যুতিক হিটারে নিজ ঘরে পানি গরম করছিলেন। এ সময় পানি গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখতে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুজায়েল আহমদের মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!