[ দেশজুড়ে ]
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।
শনিবার রাত ২টা ৩০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।
.png)
তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেরি
লিংক সফলভাবে কপি হয়েছে!