ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ১ জানুয়ারি ২০২৩
সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক 
ফাইল ছবি

ঘন কুয়াশায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে শনিবার রাত আড়াইটার দিক থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে একটি ফেরি। এদিকে দীর্ঘ কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এরওপর ছিল শীতের তীব্রতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

Advertisement

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে চলাচল করছে ছোট বড় ১২টি ফেরি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!