ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১১:১৬, ১ জানুয়ারি ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ফাইল ছবি

উত্তরের জেলা পঞ্চগড় গত কয়েকদিন থেকে বেড়েই চলছে শীতের তীব্রতা। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশার কারণে এখানে তাপমাত্রা উঠানামা করছে। ফলে তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাড়ছে বাড়ছে শীতের তীব্রতা।

রোববার সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন।
 
তিনি বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টার দিকে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিলো  ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে  তাপমাত্রা আরো কমতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীতে চরম দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!