[ দেশজুড়ে ]
শীতে কাঁপছে নওগাঁ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫
ফাইল ছবি
উত্তরের জেলা নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা। ঘনকুয়াশা আর হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে সবকিছু। রোববার ভোর ৬টা ও ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে মৃদু শৈত্যপ্রবাহ নেই।
নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদফতর উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, সকাল থেকেই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ না থাকলেও ঠাণ্ডা বাতাস বইছে। তবে এই শীত মৌসুমের মাঝামাঝি সময়ে আবারো মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা হতে পারে। আর তাপমাত্রা আরো নিচে নামার সম্ভাবনা আছে।
এদিকে, জেলায় ঘন কুয়াশায় কেটে গেলেও ঠাণ্ডা ও শিরশির বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। গত দুই দিনে তীব্র কুয়াশা আর ঠাণ্ডার কারণে আসন্ন বোরো মৌসুমে ফসল উৎপাদনে বীজতলা পরিচর্যা করতে গিয়ে চাষিদের বেশ বেগ পেতে হচ্ছিল। তবে সকাল থেকে কুয়াশা না থাকায় বীজতলা পরিচর্যার কাজে মনোযোগী চাষিরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!