রোববার সকাল ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল গত মঙ্গলবার সকাল ৯টার দিকে। ঐদিন তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্।
.png)
তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ১২.০ ডিগ্রি সেলসিয়াস। তবে আরো কমতে পারে তাপমাত্রা।
এদিকে, উত্তরে হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। জেলাজুড়ে বইছে উত্তরের হিমেল হাওয়া। ফলে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু-বৃদ্ধরা।