ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তেঁতুলিয়ায় বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭, ৪ ডিসেম্বর ২০২২
তেঁতুলিয়ায় বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা
ফাইল ফটো

শীতকাল আসতে শুরু করায় কমছে দেশের তাপমাত্রাও। তবে আজ সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এক ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সন্ধ্যায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে সর্বশেষ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

রোববার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী তিনদিনের মধ্যে অর্থাৎ ৭২ ঘণ্টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সুতরাং, আগামী পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমে যেতে পারে।

Advertisement

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে। আজ সকালে ঢাকায় বাতাসের গতি ছিল উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!