[ দেশজুড়ে ]
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
ফাইল ছবি
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরেই তাপমাত্রা উঠানামা করছে৷ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সড়কে যান চলাচল করছে হেডলাইন জ্বালিয়ে। অন্যদিকে শীতের তীব্রতায় দুর্ভোগে পড়ছেন নিম্নআয়ের মানুষ।
সোমবার সকাল ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন বলে নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
এদিকে গত কয়েক দিন ধরে তাপমাত্রা উঠা নামার কারণে জেলার নিম্ন আয়ের মানুষরা সময় মতো সকালে কাজে যেতে পারে না৷ যার কারণে কাজে যেতে বিলম্বিত হয় তাদের৷ ফলে শীতের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!