[ দেশজুড়ে ]
সাড়ে ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
সাড়ে ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে সোমবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো নেই সিরিয়াল। বর্তমানে এ রুটে চলাচল করছে ছোট-বড় ১২টি ফেরি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!