[ দেশজুড়ে ]
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার রাত ১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এই নৌরুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করে। তবে মাঝ পথে কোনো ফেরি আটকা পড়েনি।
.png)
তিনি আরো বলেন, কুয়াশার কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!