[ দেশজুড়ে ]
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কমে যাওয়ার পর আবার ফেরি চলাচল শুরু হয়। এছাড়া নোঙর করা মিডিয়াম ফেরি কস্তুরী, কামিনী ও কুমারী ঘাটে ফিরে এসেছে।
তিনি বলেন, এ রুটে সাতটি ফেরি রয়েছে। তবে বর্তমানে গাড়ির চাপ কম থাকায় একটি বড় ফেরি ও তিনটি মাঝারি ফেরি চলাচল করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!